প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওয়ানগঞ্জগামী একটি যাত্রীবাহী ট্রেন ঢাকা থেকে ছেড়ে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন:
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছানোর সময় এক অজ্ঞাত নারী তার শিশুসন্তানকে নিয়ে লাইনের ওপর চলে আসেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
ঢাকা ময়মনসিংহ রেল রুটের জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, ‘জংশনের দায়িত্বরত রেল পুলিশ এস আই কাইয়ুম মরদেহ দুটি উদ্ধার করেছে।’





