গতকাল (শনিবার, ৪ এপ্রিল) ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মার্চ সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় মোবাইল চোর সন্দেহে মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের দুই সন্তান আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেনকে (৫) জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায় স্থানীয় কয়েকজন যুবক।
এই দুই শিশুকে মুঠোফোন চোর সন্দেহে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে প্রতিবেশী মিজানুর রহমান জোর করে তার পুকুরে এনে আরও কয়েকজন মিলে মারধর করেন। এরপর দুই শিশুকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া, এই দুই শিশুকে মারধরে জোর করে রাস্তার পাশে ময়লাযুক্ত পানি খাওয়ানো হয়।
আরও পড়ুন:
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি পুলিশের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায়, গত শুক্রবার রাত সোয়া ২টার দিকে ঘটনার মূল অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মাসুমকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন, যেখানে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।





