
দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

হেরোইনসহ আটক যুবক গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড
বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ০.৫ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান তন্ময় (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে আদালতের সামারি ট্রায়ালে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭, মামলা ৪০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাসপাতালে অভিযান: কিশোরগঞ্জে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার
কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) দিনভর পরিচালিত অভিযানে প্রথমে ৩২ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের মধ্য থেকে ১৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ৩০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

রাঙামাটিতে ৫ দিনে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার ২৯
রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরে ব্যাপক তৎপরতা চালাচ্ছে জেলা পুলিশ বিভাগ। এরইমধ্যে কোতয়ালী থানা পুলিশ গেল ৫ দিনের অভিযানে ডাকাত, ধর্ষক, মাদককারবারি ও মাদকসেবীসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ৬০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ।

সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন কনস্টেবল মোস্তাইন বিল্লাহ ও কনস্টেবল নাজমুল ইসলাম।

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা সেই সিফাতের জামিন নামঞ্জুর
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করে গ্রেপ্তার হওয়া সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

এসআই আলতাফ হত্যা মামলায় গ্রেপ্তার ১১
এসবির এসআই আলতাফ হোসেন হত্যার ঘটনায় অভিযুক্ত ১৫ আসামির মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া ডিবি ও পুলিশ গ্রেপ্তার করেছে আরও ৩ জন। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে র্যাব-১০ অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬১ টি মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভোলায় মোটরসাইকেল চুরি: নদীপথে পালানোর সময় বরিশালে গ্রেপ্তার ২
ভোলার বোরহানউদ্দীন থেকে একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল চুরি করে নদীপথে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দু’জনকে গ্রেপ্তার করেছে বরিশাল বন্দর থানা পুলিশ। মোটরসাইকেল চুরির পর ভুক্তভোগীর বড়ভাই ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ কল করে পুলিশকে এ বিষয়ে জানালে পুলিশ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চালায়।

নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩
মাদকের আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে শুভ চন্দ্র দাসকে (৩০) গুলি ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।