গতকাল (বুধবার, ৮ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন:
অভিযানকালে নাফিজ ভেরাইটিজ স্টোরের স্বত্বাধিকারী আমিন উদ্দিনকে অবৈধভাবে ডিজেল তেল মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় তার দোকান থেকে প্রায় ৭২৫ লিটার ডিজেল তেল জব্দ করা হয়।
এ সময় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।





