‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’ এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালন করা হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে জেলা স্কাউটস এর আয়োজনে জেলা প্রশাসকের চত্বর থেকে র্যালি বের হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এসে শেষ হয়।
এসময় জেলা স্কাউটস এর উদ্যোগে মাঠের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা পরিষ্কার করেন স্কাউটস এর সদস্যরা। পড়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।