সাতক্ষীরায় ভোজ্যতেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান
র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে ভোজ্য তেল মজুতের বিরুদ্ধে জেলা প্রশাসন, র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধভাবে তেল মজুতের প্রমাণ পাওয়ায় মেসার্স হাজী ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং সাধু স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন।

আরও পড়ুন:

র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধি ঠেকাতে জেলা প্রশাসন, র‍্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সেনাবাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএ