
সাতক্ষীরায় ভোজ্যতেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে ভোজ্য তেল মজুতের বিরুদ্ধে জেলা প্রশাসন, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধভাবে তেল মজুতের প্রমাণ পাওয়ায় মেসার্স হাজী ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং সাধু স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদনে ২ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও র্যাব। আজ (বুধবার, ৮ এপ্রিল ) উপজেলার কাচপুর ইউনিয়নের খালপাড় চেংগাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘মেয়াজ ফুড প্রডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক মহিন ভূঁইয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পাবনায় ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে মানববন্ধন
পাবনায় ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এই মাননবন্ধন অনুষ্ঠিত হয়।

বাজারে ভোজ্যতেল উধাও; প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ (বুধবার, ৮ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদন সরকারের
দেশে ভোজ্যতেলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। আজ (বুধবার, ১১ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার পৃথক প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী
বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (সোমবার, ৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

কাল থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু
টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাকে করে আগামীকাল (রোববার, ১০ আগস্ট) থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। আজ (শনিবার, ৯ আগস্ট) টিসিবির উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভোজ্যতেলের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতে নেত্রকোণায় ভোক্তা কর্মশালা
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশের যৌথ উদ্যোগে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে নেত্রকোণায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান
টাঙ্গাইলে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। এ সময় কোনো ব্যবসায়ীকে জরিমানা না করলেও বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। বাজারের তেলের ব্যবসায়ীদের রমজানে বাড়তি দামে বিক্রি না করার নির্দেশনা দেয়া হয়।

ধানমন্ডি-মোহাম্মদপুরে ডাকাতি, যুবলীগ নেতা বেলালসহ গ্রেপ্তার ১২
ধানমন্ডি ও মোহাম্মদপুরে দুটি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদারসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ভোজ্যতেলের দাম বাড়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে নওগাঁর কৃষকদের
স্বল্পসময়ে উৎপাদনশীল হলেও আশানুরূপ দাম মেলে না, কয়েকবছর আগে এমন পরিস্থিতির কারণে সরিষা আবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কৃষকরা। তবে বর্তমানে ভোজ্যতেলের ঊর্ধ্বমূখী বাজার ও ভালো দাম পাওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে নওগাঁর কৃষকদের। চলতি মৌসুমে জেলায় ৬০ হাজার হেক্টরের বেশি জমিতে চাষ হয়েছে সরিষার। আবহাওয়া অনুকূলে থাকলে শুধু এই জেলা থেকে ৯৯ হাজার ১৬৫ টন সরিষা উৎপাদনের আশা কৃষি বিভাগের।

শিল্পপতি ফজলুর রহমান: শূন্য থেকে দেশসেরা শিল্পোদ্যোক্তা
কীর্তিমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
স্বাধীনতার পর দেশের যে ক’জন উদ্যোক্তা পুরোপুরি নিজের চেষ্টায়, একেবারে শূন্য থেকে বড় শিল্পগোষ্ঠী গড়েছেন, দেশে শিল্পায়নের ভিত তৈরি করেছেন, নিভৃতে অর্থনীতিতে রেখেছেন অপরিসীম অবদান— সেই স্বপ্নদ্রষ্টাদেরই একজন স্বনামধন্য শিল্পপতি ও শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রয়াত ফজলুর রহমান।