চিটাগাং শপিং কমপ্লেক্সের নিচতলার আগুন নিয়ন্ত্রণে

চিটাগাং শপিং কমপ্লেক্সের আগুন
চিটাগাং শপিং কমপ্লেক্সের আগুন | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট চিটাগাং শপিং কমপ্লেক্সের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (শনিবার, ১১ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে আসেন।

সাপ্তাহিক অর্ধ দিবস মার্কেট বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নির্বাপণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুইজন সদস্য আহত হন।

দোকানদারদের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মার্কেটের বৈদ্যুতিক এবং ভেন্টিলেশন ব্যবস্থাপনায় ক্ষোভ জানান তারা।

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত এ মার্কেটে ৬০০ এর বেশি দোকান রয়েছে। যে ঘটনায় সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত শেষে জানা যাবে, ক্ষতির পরিমাণ। ব্যবসায়ীদের দাবি শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

এসএস