হিলিতে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জালনোট প্রতিরোধে হিলিতে সভা
জালনোট প্রতিরোধে হিলিতে সভা | ছবি: এখন টিভি
0

দিনাজপুরের হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্বিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ব্যাংক রংপুর তত্ত্বাবধানে হাকিমপুর শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার মহ. তহসীনূর রহমান রেজার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক দেওয়ান সিরাজ।

আরও পড়ুন:

হিলি দেশের গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর। এ বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয়। লেনদেনে কেউ যেনো জালনোটে প্রতারিত না হয় সেজন্য কাজ করে যাওয়ার কথা জানান অনুষ্ঠানে আসা অতিথিরা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক হাকিমপুর শাখার ম্যানেজার এটিএম আশেকুল হারামাইন, সিনিয়র অফিসার আরেফিন খন্দকার তুহিনসহ আরও অনেকে।

জেআর