গতকাল (রোববার, ১২ এপ্রিল) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে সকল দর্শনার্থীর জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।
এ উদ্যোগের ফলে ভ্রমণপিপাসুরা অতিরিক্ত ব্যয়ের চাপ ছাড়াই সহজে এসব দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারবেন এবং উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন।
জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করবে এবং পর্যটকদের আগ্রহ বৃদ্ধি পাবে।





