আজ (রোববার, ২৬ এপ্রিল) সকালে জেলার আটোয়ারী উপজেলার সোনাপাতিলা এলাকায় চা বাগানে পাতা উত্তোলনের সময় এ হতাহতের ঘটনা ঘটে। তাদের বাড়ি ওই এলাকাতেই। সোহরাওয়ার্দী ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে চা বাগানে পাতা উত্তোলনের কাজ করছিলেন ১৯ জনের একটি দল। এ সময় গুড়িগুড়ি বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ওই ৩ জন আহত হয়। সোহরাওয়ার্দীর পুরো শরীর জ্বলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু। আহতদের মধ্যে মোস্তফা কামালকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা তিনজন কাছাকাছি ছিলাম। আমার ও জাহিরুলের মাথায় বস্তা ছিলো। বজ্রপাত হয় সরাসরি সোহরাওয়ার্দীর ওপরে। আমরাও পড়ে যাই এবং সঙ্গে সঙ্গেই ওর মৃত্যু হয়। আমার পুরো শরীর জ্বলছে।’
আটোয়ারী থানার ওসি মতিয়ার রহমান বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।





