সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের সদর উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৭ এপ্রিল) সুনামগঞ্জের পৃথকস্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে জমির উদ্দিন (৩৮) এবং একই উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেখার হাওরে অন্যান্য কৃষকদের সঙ্গে ধান কাটতে যান জমির উদ্দিন। এসময় হটাৎ আকস্মিক বজ্রপাতে জমির উদ্দিন আহত হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

এছাড়া একইসময় গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের জমির হোসন বাড়ি থেকে বের হয়ে বৈটাখালি নদীঘাট দিয়ে হাওরে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে আহত হলে স্থানীয়রা থাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও দেখার হাওরে ধান কাটতে গিয়ে আরেক কৃষকের বজ্রপাতে আহত হলে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্বার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর ইসলাম বলেন, ‘বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তবে দুইজনের পরিচয় পাওয়া গেলে একজনকে মৃত ঘোষণার পর পরিবার দ্রুত হাসপাতাল থেকে নিয়ে যায়।’

এসএস