আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বিকেলে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ড্রিম রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের উদ্যোগে সভার সভাপতিত্ব করেন পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু।
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সহকারি অধ্যাপক মীর মোহাম্মদ আলী।
আরও পড়ুন:
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সভাপতি হুমায়ুন কবির, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার, কেফায়েত শাকিল, কালের কণ্ঠ ব্যুরো প্রধান মো. রফিকুল ইসলাম, মাছরাঙ্গা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফ, সাংবাদিক মো. ফরিদ উদ্দিন বিপু, মিলন কর্মকার রাজু, জসীম পারভেজ এবং উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামের জেলে মো. হাসান খান, চর নিশানবাড়িয়া গ্রামের আবদুল মন্নান, হিরন মিয়া, মো. সোহাগ গাজী প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন পার্লামেন্ট নিউজের সম্পাদক সাকিলা পারভীন। বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজসহ অন্যান্যরা।





