পরে মৌলভীবাজার জেলা পর্যায়ে কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। উদ্বোধনী দিনে কাবাডি প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে কুলাউড়া ও জুড়ী উপজেলার মধ্যে পৃথক দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দুটি ম্যাচেই জয়ী হয়েছে কুলাউড়া উপজেলা দল।
আরও পড়ুন:
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম, সদস্যসচিব আব্দুর রহিম ও এম নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের প্রমুখ। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।





