গোপন সংবাদের ভিত্তিতে আজ (সোমবার, ৪ মে) ভোরে বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় ইটভাটার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানা যায়।
আরও পড়ুন
এসময় আরও উদ্ধার করা হয় ২টি পিস্তল, ২টি ম্যাগজিন এবং ৪ রাউন্ড গুলিও আলিখালি এলাকা থেকে নরুল কবির নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাদক এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।





