১৮ দিন পর মালয়েশিয়া থেকে ফিরলো গালিবের মরদেহ

Jobaiar Rahman
রাজবাড়ী
হাসান গালিব
হাসান গালিব | ছবি: এখন টিভি
0

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের প্রবাসী যুবক হাসান গালিবের মরদেহ ১৮ দিন পর দেশে পৌঁছেছে। আজ (মঙ্গলবার, ১২ মে) সকাল ৭টায় মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি গ্রামের বাড়িতে পৌঁছায়।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০২৩ সালের ১৯ জানুয়ারি মালয়েশিয়ায় পাড়ি জমান হাসান গালিব। সেখানে তিনি জহুরবারু শহরের একটি ফ্যাক্টরিতে কাজ করতেন।

আরও পড়ুন

মৃত্যুর ১৮ দিন পর গতকাল (সোমবার, ১১ মে) দিবাগত রাত ১১টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সকালে মরদেহ গ্রামের বাড়ি পাকশিয়ায় নেয়া হয়।

মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মা-বাবা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশের পরিবেশ। দীর্ঘদিন প্রবাসে থাকা গালিবের নিথর দেহ বাড়িতে পৌঁছানোর সেই মুহূর্ত যেন পুরো গ্রামকে স্তব্ধ করে দেয়।

জেআর