আজ (শনিবার, ১৬ মে) ময়মনসিংহের নান্দাইলের চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশের নারীদের জন্য প্রধানমন্ত্রীর অনন্য উপহার ফ্যামিলি কার্ড। নারীর জীবনমান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর থেকে ভর্চুয়ালি যুক্ত হয়ে চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২০ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের টাকা আপনাদের পরিবারের প্রয়োজনে অবশ্যই ব্যয় করবেন। তবে কিছু টাকা সঞ্চয় করবেন। যাতে বিপদে আপদে কাজে লাগে।’
ফ্যামিলি কার্ডের ব্যাপারে কাউকে ঘুষ না দিতে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, ‘কার্ডের জন্য কোনো দালালের কাছে যাবেন না। যারা প্রাপ্য তাদের কাছে কার্ড পৌছে যাবে।’
ইয়াসের খান বলেন, ‘এ চর বেতাগৈর ইউনিয়নের মানুষ আমাকে আনুপাতিক সবচেয়ে বেশি ভোট দিয়েছে। সেজন্য সবার আগে এখানে সামান্য উপহার নিয়ে এসেছি। সামনে আরও উপহার নিয়ে আসবো। অন্য ইউনিয়নগুলোতেও পর্যায়ক্রমে সব উপহার পৌছে দেয়া হবে।
অনুষ্ঠানে চর বেতাগৈর ইউনিয়নের ৭৩০ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের পরপরই তাদের মোবাইলে সহায়তা প্রাপ্তির বার্তা চলে আসে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুর রহমান, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত প্রমুখ।





