ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে চলন্ত ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

দুর্ঘটনাগ্রস্ত ট্রাক
দুর্ঘটনাগ্রস্ত ট্রাক | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দু’জন নিহতের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ১৮ মে) ভোর ৫টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান জানান, ভোর ৫টার দিকে আতাতি ফ্লাইওভার সংলগ্ন এলাকায় ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে আরেকটি মাছবাহী ট্রাক দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকের দুইজন ঘটনাস্থলেই নিহত হয়।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নিহত দু’জন মাছবাহী ট্রাকের চালক ও হেলপার। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।’ ট্রাক দুইটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এসএইচ