আজ (মঙ্গলবার, ১৯ মে) সকাল ৯টায় রাজশাহী বড়কুঠি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর সেখানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে মেলার উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
আরও পড়ুন
উদ্বোধনের সময় বক্তারা ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, নাগরিকদের অনলাইনে ফি লেনদেন, হটলাইন নম্বরে সেবা, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটালাইজড ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু ও ভূমি আইনের সংস্কার করা হয়েছে বলে জানান।
এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক, ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




