পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমেরতল গ্রামে দীর্ঘদিনের পূর্ব বিরোধের জেরে অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিন সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে শনিবার সকালে উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
সংঘর্ষ চলাকালে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়ে ছাতক উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে যান। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’





