র্যাব জানায়, এজাহারনামীয় দুই আসামীকে গ্রেপ্তার করার পরে স্থানীয় কয়েক হাজার জনতা জোরপূর্বক তাদের ছিনিয়ে নেয়। স্থানীয়রা জানায়, পানি উন্নয়ন বোর্ডের খাস জমিতে ঘের নিয়ে বিরোধ রয়েছে দুই গ্রুপের মধ্যে।
আরও পড়ুন:
এর আগে সংঘর্ষের ঘটনাও ঘটে। সেই ঘটনায় দাকোপ থানায় মামলা করে আব্দুল্লাহ ফকির। মামলার প্রতিবাদে এদিন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে অপরপক্ষ। মানববন্ধনের আগে বাজার থেকে রসুল গাজী ও ফারুক নামে দুইজনকে র্যাব গ্রেপ্তার করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে র্যাবের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় তাদের।





