কোরবানির বর্জ্য ৭-৮ ঘণ্টার মধ্যেই অপসারণের ঘোষণা রাসিক প্রশাসকের

রাসিক প্রশাসক
রাসিক প্রশাসক | ছবি: সংগৃহীত
0

আসন্ন কোরবানি ঈদে ১২ ঘণ্টা নয় ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যেই নগরের বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ঈদের দিন পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে নিজে উপস্থিত থেকে এ কাজ করবেন বলে জানান তিনি। ১২ ঘণ্টার মধ্যে নগরগুলো পরিচ্ছন্ন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ মানতে এ ঘোষণা দিয়েছেন প্রশাসক।

আজ (সোমবার, ২৫ মে) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগর ভবন প্রাঙ্গণে ঈদ-উল-আজহা উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, ‘নগরীতে যারা কোরবানি করছেন সিটি করপোরেশন তাদের ৫০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত ব্লিচিং পাউডার, বর্জ্য সংরক্ষণে পরিবেশ বান্ধব ব্যাগ এবং মাংস সংগ্রহের ব্যাগ বিতরণ করছে। এতে পরিচ্ছন্নতা কর্মীদের কাজ সহজ করতে নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।’

আরও পড়ুন:

এ সময় নগরীর ৩০টি ওয়ার্ডের ১হাজার ৫০০ পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে সেফটি ভেস্ট এবং প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। এতে প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে ৫ হাজার টাকা প্রদান করেন সিটি প্রশাসক।

এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফএস