স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির সামনের হাওরে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায় আপন দুই ভাই। এসময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই আবির হোসেনের মৃত্যু হয়।
আরও পড়ুন:
আহত আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আহত অপর শিশুকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।




