আজ (বুধবার, ৩ জুন) বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। মানববন্ধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করে পুনর্বহালের দাবিও জানান নেতারা।
পরে প্রধানমন্ত্রীর কাছে দেয়া ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে জমা দেন।
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অজিতানন্দ মহাথেরো, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ্ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, রবি বড়ুয়া ও অপু বড়ুয়া প্রমুখ।
আরও পড়ুন:
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রামের বড়ুয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ধর্মীয় শিক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে একটা বরাদ্দ চাচ্ছি। আর জেলা পরিষদে বড়ুয়া জনগোষ্ঠীর একজন সদস্য দেয়াসহ আরও কয়েকটি দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবির প্রতি প্রধানমন্ত্রীর যথাযথ সুদৃষ্টি দেয়ার আবেদন জানাচ্ছি।’


-320x167.webp)


