প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন নেই: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম | ছবি: সংগৃহীত
0

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর যে অর্থনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছিলো প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নেই। আজ (শুক্রবার, ১২ জুন) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘বাজেটে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবতা বিবর্জিত। তাই এ বাজেট বাস্তবায়নও সম্ভব নয়।’

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী লুটেরাদের বিচার, বিদেশে পাচার করা টাকা ফেরত আনার ব্যাপারে কোনো দিশা দেননি বলেও মন্তব্য করেন নাহিদ।

আরও পড়ুন:

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভারত সীমান্তে পুশ ইন করে দক্ষিণ এশিয়াকে অস্থির করার অপচেষ্টা করছে। একই সঙ্গে দেশে আওয়ামীলীগকে মাঠে নামাতে চাচ্ছে। এ ব্যাপারে সরকার এখনও নমনীয়।’

এনসিপি মাঠে নেমে উস্কানি তৈরি ও মব করার পক্ষে নয় জানিয়ে তিনি বলেন, ‘সীমান্তে পুশ ইন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে মানবপ্রাচীর হয়ে তৈরি থাকতে হবে।’

এফএস