ধোবাউড়ায় শিশু নিছামনিকে গণধর্ষণ ও হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছর বয়সী শিশু নিছামনিকে গণধর্ষণের পর নদীতে ফেলে হত্যার ঘটনায় সায়েম ও মারুফ নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বুধবার, ১৭ জুন) তাদের তোলা হবে আদালতে। এ নিয়ে ঘটনায় জড়িত চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল ধোবাউড়া থেকে গ্রেপ্তারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিছামনি ধর্ষণ ও হত্যার ঘটনায় তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। দুপুরে তাদের ময়মনসিংহে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

এরআগে গতকাল অপর দুই আসামী আরিফ ও রাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

এর আগে গত রোববার (১৪ জুন) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ার টাংঙ্গাটি গ্রামের ৫ বছরের শিশু নিছামনি নিখোঁজের পর বাড়ির পাশের কংস নদী থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। দাফনের জন্য গোসল করানোর সময় ধর্ষণের পর হত্যার বিষয়টি ধরা পড়ে।

এএইচ