নিহত আশরাফের পুত্র মো. সাগর জানা যায়, চৌদ্দাবুড়িয়া গ্রামের বাসিন্দা আশরাফ হোসেন ট্যাংকির সেন্টারিং খুলতে নামেন। কিন্তু অনেকক্ষণ তার কোনো সাড়া না পেয়ে তার সহকর্মী মো. নুহু মিয়া নেমে তিনিও নিস্তেজ হয়ে পরেন। এমন অবস্থায় ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে তাদের দুই জনের নিথর দেহ দ্ধার করে।
স্থানীয় জনপ্রতিনিধি মো. জাফর সরদার জনায়, সেফটি ট্যাংকির ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকার কারণে শ্বাসরোধে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।





