হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

হিলিতে ফল মেলা
হিলিতে ফল মেলা | ছবি: এখন টিভি
0

‘করব মোরা ফল চাষ,সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) বেলা ১২টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিসের সামনে এ ফল মেলা অনুষ্ঠিত হয়।

জাতীয় ফল মেলায় হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেনসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা দেশীয় ফলের গুণাবলি নিয়ে নানা ধরনের আলোচনা করেন। ফল মেলায় দেশিয় বিভিন্ন প্রজাতির ফল দিয়ে স্টল সাজানো হয়।

জেআর