রাতের ভারী বৃষ্টিতে ময়মনসিংহে জলাবদ্ধতা-ভোগান্তি

জলাবদ্ধতা পেরিয়ে মানুষের যাতায়াত
জলাবদ্ধতা পেরিয়ে মানুষের যাতায়াত | ছবি: এখন টিভি
0

গতকাল রাতে টানা কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে নাকাল ময়মনসিংহবাসী। একটু ভারি বৃষ্টিতেই তলিয়েছে নগরীর প্রধান প্রধান সড়কগুলো। পানি ঢুকে তলিয়েছে বিভিন্ন আবাসিক এলাকার সড়ক ও বাসাবাড়ি। আজ (বুধবার, ৮ জুলাই) সকাল থেকে ভারী বৃষ্টি নাহলেও আকাশ মেঘলা ও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে ময়মনসিংহে।

বৃষ্টির প্রভাবের সিটি করপোরেশন এলাকার সানকিপাড়া, সেনবাড়ি, গুলকি বাড়ি, ভাঙাপুল, চৌরঙ্গী মোড়, চড়পাড়াসহ বিভিন্ন রাস্তায় পানি জমে থাকতে দেখা গেছে। পানি মাড়িয়ে শিক্ষার্থীসহ দৈনন্দিন কাজে বেড়োনো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যানবাহনের স্বল্পতা থাকায় বেশি ভাড়া দিয়েও যাতায়াত করতে হয়েছে যাত্রীদের। পানি পারাপারেও গুণতে হচ্ছে বেশি টাকা। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা।

তবে দিন আনা দিন খাওয়া মানুষের অবস্থা আরও করুন। স্থানীয়রা বলছেন অপরিকল্পিত নিচু রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত পানি নিষ্কাশনের ড্রেনগুলো পরিষ্কার না করায় জলজট নগরবাসীর পিছু ছাড়ছে না। তাই জলজট সমস্যা নিরসনে সিটি করপোরেশনকে দূত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছেন নগরবাসী।

এএইচ