নিহতরা হলেন— পিরোজপুরের সদর থানার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫) ও রাকিবের স্ত্রী বিথী আক্তার (৩০)। রাকিব শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার মানব সম্পদ বিভাগে কর্মরত ছিল। এ দম্পত্তির ৯ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘দুপুরে মহাসড়ক পার হচ্ছিলেন রাকিব হাসান ও তার স্ত্রী বিথী আক্তার। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি অজ্ঞাত কভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিথী আক্তার। গুরুতর আহত অবস্থায় রাকিব হাসানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কভার্ডভ্যানটি পালিয়ে যায়। ঘাতক যানটিকে শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।’





