এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এরমধ্যে ভাঙন ও ফাটলের কারণে বাঁধের প্রায় ৩০মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ভাঙন রোধে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) এলাকাটি পরিদর্শন করেছেন। পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বাঁধের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলে এ ভাঙন দেখা দেয়।
আরও পড়ুন:
স্থানীয়রা বাসিন্দারা জানান, এরআগেও দফায় দফায় বাঁধ ধসে শত শত মিটার এলাকা গড়াই নদীতে বিলীন হয়ে গেছে। নতুন করে নদী তীরবর্তী এলাকায় ভাঙনের শঙ্কা রয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই দ্রুত কার্যকারী পদক্ষেপ নেয়ার দাবি শহরবাসীর।
এদিকে গড়াই নদীর কালীবাড়ি এলাকায় কয়েকটি স্থানে ছোট বড় ধস দেখা দিয়েছে।





