পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল (মঙ্গলবার, ২১ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে প্রায় ৫০ জন রাশিয়ান নাগরিকদের বহনকারী একটি বাস যাচ্ছিল। এসময় নাটোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক তালবাড়িয়া এলাকায় পৌঁছালে রাশিয়ানদের বহনকারী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন।
এসময় ৬জন রাশিয়ান নাগরিক সহ ৮জন আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বনপাড়া এবং নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।





