আজ (শনিবার, ১ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের বাজিতপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র এবং বিসিক সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তাঁতিদের আমরা যেসব আগে সুযোগ দিয়েছি, এ সুযোগ তাঁতিরা খুব একটা পায় না। অনেক সময় মধ্যস্বত্বভোগী আমদানি করে তাঁতিদের নাম মূল্যে দিয়ে বাকিটা তারা বাইরে বিক্রি করে। আমরা সেখানেও সজাগ হচ্ছি। তাঁতিদের জন্য কিভাবে এই সুতা এবং রংয়ের সুবিধা দেয়া যায়।’
আরও পড়ুন:
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন, জেলা প্রশাসক শরীফা হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার পরিদর্শন করেন। এ সময় তাঁত মালিক এবং শ্রমিকরা উপস্থিত ছিলেন।





