আজ (বুধবার, ১৯ আগস্ট) সকালে পটুয়াখালী জেলা সদরের বসকবাজার এলাকায় পায়রা পাম্পের পূর্ব পাশে পরিবহনের ধাক্কায় একটি গাড়ি সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ ঘটনায় গাড়ির চালক ও হেলপার অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয়রা জানিয়েছেন। গাড়িটিতে গ্যাস সিলিন্ডার থাকায় দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দূর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
স্থানীয়দের অভিযোগ, ভাঙা-কুয়াকাটা মহাসড়কে সড়ক সরু ও যানবাহনের চাপ বেশি থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে সড়কের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ অংশ থাকায় যানবাহন চলাচলে দুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
স্থানীয়রা জানান, ভাঙা-কুয়াকাটা মহাসড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করা হলে যানবাহনের চাপ কমবে এবং দুর্ঘটনার সংখ্যাও অনেকাংশে কমে আসবে। পাশাপাশি সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।




