নওগাঁয় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিহত ২ শিশু
নিহত ২ শিশু | ছবি: সংগৃহীত
0

নওগাঁর ধামইরহাট উপজেলায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজের পাশে আত্রাই নদীতে এ ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) ও দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)।

আরও পড়ুন:

স্থানীয়রা জানান, আজ সকাল থেকে তারা দুইজন বাড়ির পাশে আত্রাই নদীতে মাছ ধরছিলো। বেলা ১২টার দিকে তারা নদীর তীর থেকে কিছুটা দুরে সরে যায়। এক পর্যায়ে তারা নদীর পানিতে ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল থেকে মরদেহ বাড়ি নিয়ে যায়।’

এফএস