আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের মানুষের প্রতি তার দায়িত্ববোধ, সততা ও সাধারণ জীবনযাপন রাজনৈতিক কর্মীদের জন্য অনুসরণীয়।’ তিনি বিএনপির নেতাকর্মীদের শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ইতিহাসে কোনো সরকারই জনগণের ওপর চিরস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পারেনি। সময়ের পরিক্রমায় বহু শক্তিশালী শাসক ও সরকারেরও বিদায় হয়েছে। তাই গণতন্ত্রের মূল শক্তি জনগণ এবং জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত উৎস।’
আরও পড়ুন:
মন্ত্রী বলেন, ‘দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কৃষি ও কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। তাই সরকার বিশ্বাস করে, কৃষকের অর্থনৈতিক উন্নয়ন হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বিশ্বাস করেন। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
তিনি বলেন, ‘কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে যা কিছু প্রয়োজন, তা করতে সরকার প্রস্তুত। বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম প্রধান বিষয় এ দেশের মানুষের কৃষি খাতের উন্নয়ন। সরকার কৃষকের ঋণ মওকুফসহ কৃষিকাজে প্রয়োজনীয় সহায়তা এবং কৃষকের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগগুলো একের পর এক বাস্তবায়ন করছে।’
আরও পড়ুন:
মন্ত্রী বলেন, ‘এমন একটা সময় ছিল যখন কৃষিপণ্য আমদানি করতে হতো। এখন অন্তত পেঁয়াজের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমেছে। আগামী দিনে আমাদের নতুন প্রজন্মকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না; বরং আমরা পেঁয়াজ রপ্তানির চিন্তা করবো। একইভাবে ভবিষ্যতে আরও কিছু কৃষিপণ্যের আমদানি কমিয়ে সেগুলো রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের।’
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব-সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।





