ফেনীতে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় তিনজন নিহত

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। পরে একটি লং ভেহিক্যালের সঙ্গে কাভার্ড ভ্যানটি বেঁধে নেয়ার চেষ্টা করা হচ্ছিল।

এসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি বাস কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এছাড়া আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এফএস