
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। আজ (সোমবার, ৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বৈশ্বামোড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার
উদ্ধার করা হয়েছে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মায় পড়ে গেছে। আজ (শুক্রবার, ৫ জুন) সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার কাজ চলছে।

নেত্রকোণায় বাসচাপায় মা-মেয়েসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
নেত্রকোণায় যাত্রীবাহী বাসের চাপায় মা-মেয়েসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ (রোববার, ৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা–ময়মনসিংহ সড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর নদ্দায় বাস দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১২
রাজধানীর নদ্দায় সড়ক দুর্ঘটনায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১০ থেকে ১২ জন। আজ (বুধবার, ২৭ মে) সকাল ৬টার পর প্রগতি সরণির নদ্দা এলাকায় এই দুর্ঘটনা হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ মাসে ঝরলো ৫০০ প্রাণ; ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে প্রস্তুত পুলিশ
দিনদিন প্রাণঘাতীর যাত্রায় পরিণত হয়ে উঠছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ঈদের ছুটি কিংবা কর্মস্থলে ফেরা মানুষের আনন্দের মাত্রা পরিণত হচ্ছে বিষাদে। পুলিশের তথ্য বলছে, এ মহাসড়কের ২০৬ কিলোমিটার এলাকায় ১৭ মাসে প্রাণ হারিয়েছেন ৫ শতাধিক মানুষ। এদিকে, দুর্ঘটনার বিভিন্ন কারণ উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী জানান, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় সাড়ে চার হাজার মানুষ মারা যাচ্ছে। পুলিশ বলছে, আসন্ন ঈদুল আযহাকে ঘিরে মহাসড়কে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, আহত অন্তত ৩০
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৬ মে) দুপুর দেড়টার দিকে শিবালয় উপজেলার পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈদে ঘরে ফিরতে শুরু করেছেন নগরবাসী; অনলাইন টিকিটে বিড়ম্বনার অভিযোগ
ঈদে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেলস্টেশনে ভোর থেকেই স্বাভাবিক সময়ের চেয়ে ভিড় বেশি ছিলো যাত্রীদের। তবে অনলাইনে টিকিট নিয়ে বিড়ম্বনার কথা বলছেন যাত্রীরা। অন্যদিকে, যানজটের কারণে কোনো কোনো পরিবহনের বাস দেরিতে পৌঁছায় রাজধানীর গাবতলী টার্মিনালে, তাই দেরি করে ছেড়ে যায় গন্তব্যে।

শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটের বাস বন্ধ
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। আজ (সোমবার, ১৮ মে) সকাল থেকে শ্রমিকদের একাংশ প্রথমে চাঁপাইনবাবগঞ্জ এবং পরে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। আকস্মিক এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২
রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কার ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

বাস মালিকদের দ্বন্দ্বে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ
বাস মালিকদের দ্বন্দ্বকে কেন্দ্র করে রাজশাহী-নাটোর রুটে আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সকাল থেকে বাস চলাচল বন্ধ। এতে রাজশাহীর সঙ্গে বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বিঘ্নিত হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। এখন পর্যন্তও পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে যাত্রীরা বিকল্প গাড়িতে করে চলাচল করছেন।

দিনাজপুরে নানার বাড়ি বেড়াতে এসে বাসচাপায় শিশুর মৃত্যু
দিনাজপুরের বিরল উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে বাসচাপায় এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) বিকেল আনুমানিক ৬টায় উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজার এলাকার গরুহাটিতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।