আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) দুপুরে কউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহরের ফুয়াদ আল খতিব ও সী সাইড হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হাসপাতাল ভবন নির্মাণ আইন মানা হয়েছে কি না, নিয়ম অনুযায়ী পার্কিং ব্যবস্থা আছে কি না, রোগী বান্ধব হাসপাতাল কিনা, বর্জ্য ব্যবস্থা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, ভবন নকশা যথাযথ আছে কি না— এসব বিষয় তদারকি করা হয়।
আরও পড়ুন:
এসময় কউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বলেন, ‘সরকারের নির্দেশে কউক হাসপাতালগুলো পরিদর্শন করছে এবং দুটো হাসপাতাল পরিদর্শনে কিছু অনিয়ম ও অব্যবস্থাপনা পাওয়া গেছে। পরবর্তীতে আইনি নোটিশ প্রদান করা হবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।’
পরিদর্শনকালে কউকের প্রকৌশল সদস্য লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত, উপপরিচালক সানজিদা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




