
পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালালো রোহিঙ্গা আসামি
কক্সবাজারে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন ইব্রাহীম নামে এক রোহিঙ্গা আসামি। গতকাল (বুধবার, ৩০ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার সদর হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান।

ভাঙাচোরা কোচে যাত্রাভোগান্তি; অধরা পঞ্চগড়ের রেল সম্প্রসারণ
রাজধানীর সঙ্গে দেশের সবচেয়ে দূরবর্তী রেলপথ সীমান্তজেলা পঞ্চগড়ে। গুরুত্বপূর্ণ এই স্টেশন থেকে রেলযোগাযোগ এখন দুর্ভোগে রূপ নিয়েছে। যাত্রীদের অভিযোগ, পুরনো ভাঙাচোরা কোচ, অপরিচ্ছন্ন পরিবেশ আর দুর্ঘটনায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এছাড়াও দীর্ঘদিনে বাস্তবায়ন হয়নি পঞ্চগড়-বাংলাবান্ধা রেলপথ সম্প্রসারণ ও পঞ্চগড় থেকে খুলনা ও কক্সবাজার পর্যন্ত রেলযোগাযোগ।

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল; ১৩ জেলেকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড
কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বিদেশি পর্যটকের জন্য কতটা প্রস্তুত কক্সবাজার
বিশ্ব পর্যটন দিবসের উৎসবমুখর আয়োজনে যখন পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার, তখনই সামনে আসছে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, অবকাঠামো ও আন্তর্জাতিক মানের পর্যটনসেবা কি নিশ্চিত করতে পারছে কক্সবাজার? প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক পর্যটনের অন্যতম গন্তব্য হিসেবে কক্সবাজারে এখনো রয়েছে নানা ঘাটতি।

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের আগেই টেকনাফে ১৭ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফে অপহরণ ও মানবপাচারের শিকার ৫ তরুণ উদ্ধার, গ্রেপ্তার ১
কক্সবাজারের টেকনাফে ঘোরানোর কথা বলে ডেকে নিয়ে অপহরণ ও মানবপাচারের শিকার পাঁচ তরুণকে অক্ষত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় মানবপাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার-নিত্যপণ্যসহ আটক ১০
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন গভীর সমুদ্র থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

মিয়ানমার সীমান্তে বিজিবির নতুন দুই টিওবি উদ্বোধন
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন দু’টি টিওবি উদ্বোধন করা হয়েছে।

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বাংলাদেশিদের মধ্যে কয়েকজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া ও নরসিংদী জেলায়।

উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দু’জন আটক
কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এক বেডেই একাধিক শিশু; চট্টগ্রামে হাম-ডেঙ্গু রোগীদের চাপ বাড়ছেই
হাম-ডেঙ্গুর ‘আক্রমণে’ বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের জনস্বাস্থ্য। কয়েকগুণ বেশি রোগীর চাপে একই বেডে ঠাঁই নিয়েছে তিন-চার শিশু, কারো—বা চিকিৎসা চলছে মেঝেতে। অক্সিজেনের সংকট, গাদাগাদি পরিবেশ আর চিকিৎসার সীমাবদ্ধতায় অসহায় স্বজনরা। চিকিৎসকদের আশঙ্কা, এখনই কার্যকর সমন্বিত উদ্যোগ না নিলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

কক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর
কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।