টাঙ্গাইলে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহর

নিখোঁজ শিক্ষার্থী আব্দুল্লাহর
নিখোঁজ শিক্ষার্থী আব্দুল্লাহর | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহর। মো. আব্দুল্লাহ কালিহাতীর হাতিয়া গ্রামের মো. আল আমিনের ছেলে ও সল্লা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। এ বিষয়ে গত কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরী করেছে আল আমিন।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. আল আমিন জানান, আব্দুল্লাহ প্রায় এক মাস শারীরিকভাবে অসুস্থ ছিলো। গত ৮ সেপ্টেম্বর তাকে পড়ার কথা বললে অভিমান করে বাসা থেকে বের হয়ে চলে যায়। ওই দিন রাতেই আমার এক আত্মীয় তাকে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে দেখেছে। তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যায়নি। আত্মীয় স্বজন থেকে শুরু করে ওর মাদ্রাসায় খোঁজ নেয়া হয়েছে। ছয় দিন অতিবাহিত হলেও আব্দুল্লাহর কোনো খোঁজ মেলেনি।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘কালিহাতী থানায় অভিযোগ দিলেও এ বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। পুলিশ গুরুত্ব না দেয়ায় ৬ দিলেও আব্দুল্লাহর সন্ধান মেলেনি। আমার ছেলেকে খুঁজে পেতে পুলিশসহ সকলের সহযোগিতা কামনা করছি।’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘ঘটনাটি টাঙ্গাইল শহরের। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে।’

কালিহাতী থানার জিডি নং ও তারিখ বললে ওসি জানান, বিষয়টি তিনি দেখবেন।

এফএস