গতকাল (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার খাজানগর এলাকায় জাহিদ অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বৃষ্টির মধ্যে বজ্রপাতের পরপরই গোডাউনের নিচে আগুন ধরে যায়। পরে টিনের চালা ও দেয়ালসহ পুরো গোডাউন ধসে পড়ে। এতে কয়েক হাজার মণ ধান ভিজে নষ্ট হয়েছে।
গোডাউনে থাকা প্রায় ৮ থেকে ৯ হাজার বস্তা ধানের পাশাপাশি মিলের যন্ত্রাংশ ও একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর মিলের কার্যক্রম বন্ধ রয়েছে।
মিলের ম্যানেজার ও সত্ত্বাধিকারী জাহিদ জানান, বজ্রপাতের পর আগুন ধরে মুহূর্তেই গোডাউনটি ধসে পড়ে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘বিষয়টি কিছুক্ষণ আগে জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’





