যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি বেনাপোল সীমান্তের আন্দুলিয়া এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৫ বোতল এসকাফ সিরাপ, ২৫ বোতল উইনসেরেক্স সিরাপ, একটি বাইসাইকেল, ৬২টি শাড়ি, ৫টি ব্লাউজ, ২টি কম্বল, দেড় কেজি কিসমিস ও ৭৫টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





