পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গজারিয়া গ্রামের বাসিন্দা আলফাজ মিয়ার ঘরের বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন মূহুর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বসতঘর পুড়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।





