আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের অনুষ্ঠানটি অসাধারণ। এখানে উপস্থিত থাকতে পারলে আমার নিজেরও ভালো লাগত। ঢাকায় ব্যস্ততার কারণে সরাসরি উপস্থিত হতে পারিনি। সকলের প্রতি শুভকামনা রইলো।’
তিনি বলেন, ‘আগামী দিনে আমরা সবাই মিলে কীভাবে এই টাঙ্গাইলকে আরও সুন্দর করা যায়, সে জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের পাশে থাকব সব সময়।’
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, তুহিন খান, কাদির তালুকদার, সোহেল তালুকদার ও কামাল হোসেনসহ অনেকে।
আরও পড়ুন:
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আল মামুন। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিরা বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতায় সুস্থ ও পেশাদার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। অপসাংবাদিকতা রোধ এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের মিলনমেলা ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসময় মফস্বলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়ও উঠে আসে। পাশাপাশি টাঙ্গাইল জেলার উন্নয়ন সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।
পরে দিনব্যাপী আয়োজনটি সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময়, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশের মিলনমেলায় পরিণত হয়।





