সিরাজগঞ্জের কাজিপুরে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি | ছবি: সংগৃহীত
0

সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অভিযানে ১টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেলসহ মো. নাসিম হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল (রোববার, ২৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে গান্দাইল ইউনিয়নের সীমান্ত বাজার এলাকায় চেকপোস্ট চলাকালে সন্দেহজনক একটি মোটরসাইকেল আটক করা হয়।

এ সময় পেছনের আরোহী পালিয়ে গেলেও চালক নাসিমকে ধরে ফেলে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাজিপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

জেআর