জনতার মুখোমুখি ময়মনসিংহ সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার

ময়মনসিংহ সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার
ময়মনসিংহ সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার | ছবি: এখন টিভি
0

দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে নগরবাসীর মুখোমুখি হয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সকালে নগরীর টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন।

সভায় নগরবাসী জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক, ডেঙ্গুর প্রকোপসহ বিভিন্ন নাগরিক সমস্যা ও সংকটের কথা তুলে ধরে দ্রুত সমাধানের জন্য সিটি প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। পরে প্রশাসক নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, ‘নাগরিক ও সেবকের মধ্যে সেতুবন্ধন তৈরি করে একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’ এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে সিটি কর্পোরেশনের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানান। এসময় বেশকিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন সিটি প্রশাসক।

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজীদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এএইচ