পাবনায় পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৩

আটক হওয়া ব্যক্তি
আটক হওয়া ব্যক্তি | ছবি: সংগৃহীত
0

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে সাতশো পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তারর করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য দেয় পুলিশ।

পুলিশ জানায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার সড়াডাঙ্গী ও সদর থানার মুনসুরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে শামীমের কাছ থেকে ছয়শো পিস ও শাহীন শেখের কাছ থেকে একশো পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন; সুজানগর উপজেলা খারপারা আয়ুব আলী খানের ছেলে আনোয়ার হোসেন শামীম (২৯) ও মাষ্টারপাড়া আবুল কাশেমের ছেলে শাহীন শেখ (২৯) এবং সদর উপজেলা কাশিপুর এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে আল আমিন ওরফে মুন্না খান (৩৬)।

পুলিশ জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আতাইকুলা ও পাবনা সদর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এফএস