ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

প্রতীকী
প্রতীকী | ছবি: এখন টিভি
0

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের চাপায় রিওন হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু নাফিজ আহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কাটাখালী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিওন হোসেন মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর ছেলে। ​পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোন কেনার জন্য বন্ধু নাফিজকে নিয়ে মোটরসাইকেলে করে কালীগঞ্জে গিয়েছিলেন রিওন।

কেনাকাটা শেষে রাতে বাড়ি ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিওনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাফিজকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

​মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এএইচ