সাজাপ্রাপ্তরা হলেন— মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ, ও আয়নালের ছেলে মো রুবেল।
গতকাল (মঙ্গলবার, ৬ অক্টোবর) জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বিচারক ড. আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান বলেন, ‘২০২৪ সালে ৪ সেপ্টেম্বর উপজেলার ব্রাহ্মনবাড়ী এলাকার একটি পুকুর পাড়ের পাশে কাচারী ঘরের বারান্দার খুঁটির সঙ্গে ধর্ষিতার স্বামী মোস্তাক রশি দিয়া বেধে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই ভুক্তভোগী মধুপুর থানায় দুইজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে। এই মামলায় সমস্ত সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে।’





